× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পি আই ডি

বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত: ঢাকায় ৭টি যানবাহনকে জরিমানা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
যানবাহনকে জরিমানা

বায়ুদূষণের বিরুদ্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত এপ্রিল মাসব্যাপী বিশেষ অভিযানে আজ ঢাকায় ৭ টি যানবাহনকে জরিমানা করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা শাহীনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের  মাধ্যমে আজ ঢাকার খিলক্ষেত এলাকায় কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৭ টি যানবাহন হতে মোট ২২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঢাকার আশপাশে বায়ুদূষণ বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..