শেখ মামুনুর রশিদ, রংপুর ব্যুরো : গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে আহত শিশু শাহাদাত হোসেন সৌরভ ২৪ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক সৌরভের যাবতীয় চিকিৎসার ভার নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সৌরভকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য একটি হাসপাতালের পরিচালককে প্রধান করে ৫সদস্যর চিকিৎসা বোর্ড গঠন করা হয়েছিল।
সোমবার সকাল ১১ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যেমে সৌরভকে ছাড়পত্র দেয়ার বিষয়টি নিশ্চিত করেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আ স ম বরকত উল্ল্যা। তিনি জানান, সৌরভ সম্পূর্ণ সুস্থ নন, তবে হাসপাতালের নিয়ম অনুযায়ী তাকে রিলিজ দেয়া হয়ে। কিন্তু সৌরভকে আরো ২/৩ মাস বিশ্রামে থাকতে হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে, বাড়ি ফিরতে পেয়ে খুব আনন্দিত সৌরভ। কিন্তু এখনও ভয় কাটেনি তার। সৌরভ জানান, আমি কি আগের রাস্তা হাটতে পারবো, এমপি আর গুলি করবে না তো? তবে স্কুলের পরিক্ষা দিতে না পারায় এখনও ক্ষুন্ন সৌরভের।
শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক বাবলু কুমার সাহা জানিয়েছেন, শিশু সৌরভের বাম পায়ের আঘাত অনেকটা জোড়ালো হওয়ায় বেশ কিছু দিন বিশ্রামে থাকতে হবে তাকে। তবে নিয়মিত ড্রেসিং না করালে ইনফেকশন হবার সম্ভনা থেকে যায়। সৌরভের বাড়ি ফেরার আনন্দ উড়িয়ে দিয়ে নিরাপত্তা সংশয় প্রকাশ করেছেন তার বাবা সাজু মিয়া। তিনি জানান, এতো দিন হাসপাতালে পুলিশের নিরাপত্তায় ছিলাম। কিন্তু বাড়িতে যাবার পর কি নিরাপদ থাকতে পারবো? পুলিশ কি নিরাপত্তা দিবে আমার পরিবারকে? নানান প্রশ্ন করার পর সরকারের কাছে নিরাপত্তার জোড় দাবি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ২ অক্টোবর সকালে রাস্তায় হাটা-হাটির সময় উপজেলার ব্রাক মোড় এলাকার ব্রিজের কাছে সাংসদের হাতে গুলিবিদ্ধ হন। পরে সৌরভকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার তাকে ছাড়ার কথা থাকলেও সোমবার সকালে তাকে ছাড়পত্র দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে সৌরভকে দেখতে তার বাড়িতে ভিড় জমিয়েছে উৎসুক জনতা ও তার আত্মীয় স্বজনরা। তবে সৌরভকে দেখতে পেরে আনন্দিত সকলে।