× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বাস-ভ্যানের সংঘর্ষে মেক্সিকোতে ১৩ জন নিহত

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: একটি বাস ও ভ্যানের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে দক্ষিণ মেক্সিকোতে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। দেশটির কর্মকর্তাদের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। খবর প্রেসটিভির।

স্থানীয় সময় রবিবার ওয়াক্সাকা রাজ্যের প্যাসিফিক কোস্টের লস লিমোনেস গ্রামে ওই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এর আগে কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছিল দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছে। তবে রবিবার সন্ধ্যায় ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

চলতি বছরের শুরুর দিকে উত্তর মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস ও ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত ও ২২ জন আহত হয়েছিল। তাছাড়া এপ্রিলে দক্ষিণ মেক্সিকোর ভেরাক্রুজে ৩৬ জন নিহত ও ৪ জন আহত হয়েছিল।

প্রসঙ্গত, মেক্সিকোতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় অনেক লোক প্রাণ হারায়। প্রতি বছর দেশটিতে ৪ মিলিয়নের মতো ট্রাফিক দুর্ঘটনা ঘটে। যাতে বছরে ২৪ হাজারের মতো লোক প্রাণ হারায়।


এ ক্যটাগরির আরো খবর..