× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

ঝিনাইদহে সরকারি নির্দেশনা মেনে বাস চলাচল নিশ্চিত করতে পুলিশের তল্লাসী

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জুন, ২০২০
বাস চলাচলে পুলিশের তল্লাসী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে সরকারি নির্দেশনা মেনে বাস চলাচল নিশ্চিত করতে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করছে পুলিশ।

বুধবার সকালে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল, আরাপপুর মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও হামদহসহ ৬ টি রুটে তল্লাশী চালানো হচ্ছে।

সরকার নির্ধারিত হারে ভাড়া নেয়া হচ্ছে কিনা তা যাত্রীদের সাথে কথা বলে নিশ্চিত করা হয়। এছাড়াও স্বাস্থ্য বিধি মেনে বাসে যাত্রী উঠানো হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়। স্থানীয় ও দুরপাল্লার চলাচলকারী বাস থামিয়ে যাত্রী যাচাই করা হয়।

এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। এছাড়াও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বাসকাউন্টারে কর্মরতদের অতিরিক্ত ভাড়া না নেওয়া ও স্বাস্থ্য বিধি মেনে কাজ করার পরামর্শও দেওয়া হয়।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিন, গৌরাঙ্গ পাল, জেলা বাসমিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..