× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বালিয়াডাঙ্গীতে ধনতলা ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা

admin
হালনাগাদ: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৩০ শে এপ্রিল সোমবার সকাল ১১টার সময় ধনতলা ইউনিয়ন পরিষদ হল রুমে ২০১৮-১৯অর্থ বছরের উন্মুক্ত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৩৬ লাখ ১৯ হাজার টাকার এই বাজেট ঘোষনা করেন। এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩৬ লাখ ১৯ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৬ লাখ ১ হাজার টাকা। ধনতলা ইউপির চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ প্রমূখ।

উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ধনতলা ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মান্নান, বাজেট সভায় সাংবাদিক, শিক্ষক এলাকার গন্যমান্য সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..