× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

ডেস্ক রিপোর্টার

বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করলেন ইয়ামাল

Dutta
হালনাগাদ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
iamal

টিনএজার লামিন ইয়ামাল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সাথে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনযায়ী ইয়ামাল ২০২৬ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতেই থাকছেন। এক বিবৃতিতে বার্সেলোনা এই ঘোষনা দিয়েছে।

নতুন চুক্তি অনুযায়ী ১৬ বছর বয়সী ইয়ামালের রিলিজ ক্লজ ধরা হয়েছে এক বিলিয়ন ইউরো। একই ধরনের চুক্তিতে সম্প্রতি স্বাক্ষর করেছেন বার্সার আরো দুই তরুন তুর্কি গাভি ও পেড্রি। বর্তমানে ধারে ব্রাইটনে খেলতে যাওয়া আনসু ফাতির চুক্তিতেও একই ধরনের শর্ত রেখেছে বার্সা।

গত এপ্রিলে রিয়াল বেটিসের বিপক্ষে মাত্র ১৫ বছর ২৯০ দিন বয়সে বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে ইয়ামালের। এ মৌসুমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে লা লিগায় মূল দলে খেলার সুযোগ পান ইয়ামাল। একইসাথে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে কোন ম্যাচে এ্যাসিস্ট করারও রেকর্ড গড়েন।

এখনো বার্সেলোনার হয়ে গোল করতে পারেননি ইয়ামাল। কিন্তু এবারের মৌসুমে তিনি যদি সেটা করতে পারেন তবে ফাতির ক্লাব রেকর্ডকে ছাড়িয়ে যাবে। একইসাথে লা লিগার সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবেও গোলের নতুন রেকর্ড গড়বেন। ১৬ বছর ৯৮ দিন বয়সে গোল করে মালাগার ফ্রাব্রিস ওলিনগা এই রেকর্ড নিজের করে রেখেছেন।

গত মাসে স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউরো ২০২৪ বাছাইপর্বে জর্জিয়ার বিপক্ষে ইয়ামালের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। বাছাইপর্বের ম্যাচটিতে খর্বশক্তির জর্জিয়াকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে লা রোজারা।


এ ক্যটাগরির আরো খবর..