× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

বার্সার সামনে কঠিন প্রতিপক্ষ

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনা কোপা দেল রের বর্তমান চ্যাম্পিয়ন । গত মৌসুমে ট্রেবল জয়ের পথে গুরুত্বপূর্ণ এই আসরের শিরোপা ঘরে তোলে কাতালান ক্লাবটি। এ মৌসুমে এসপানিওলের বিপক্ষে দুই লেগে ৬-১ ব্যবধানে জিতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। শেষ আটের মঞ্চে এবার স্প্যানিশ লিগের শক্তিশালী দল অ্যাথলেটিক বিলবাওকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লুইস এনরিকের প্রশিক্ষিত দলটি।

গত বছরের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে পেয়েছিল বার্সেলোনা। ওই ম্যাচে জয় পেতে মেসি-নেইমার-সুয়ারেজকে বেশ ঘাম ঝরাতে হয়েছে। তবে এবার ফাইনালে যাওয়ার আগেই শেষ আটে মুখোমুখি হতে হচ্ছে এই দুই দলকে।

আগামী ২০ জানুয়ারি অ্যাথলেটিক বিলবাওয়ের ঘরের মাঠ সান মামসে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে যাবে বার্সেলোনা। এক সপ্তাহ পর বিলবাওকে ক্যাম্প ন্যুতে স্বাগত জানাবে কাতালান ক্লাবটি। প্রতিপক্ষকে শক্তিশালী বলে সমীহ করে বার্সা ডিরেক্টর জাভিয়ের বোর্ডাস বলেন, ‘অ্যাথলেটিক অসাধারণ একটি দল। তারা যে কোনো দলকেই হারাতে পারে।’

এদিকে শেষ আটের ড্রয়ে সেল্টা ভিগোকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ২০১৩ সালের কোপা’দেল রে জয়ী অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে লাস পালমাসকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভ্যালেন্সিয়া।


এ ক্যটাগরির আরো খবর..