× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা

বার্ষিক কর্ম সম্পাদনের ক্ষেত্রে টিম হিসেবে কাজ করে সফলতা আনতে হবে -রেলপথ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
বার্ষিক কর্ম সম্পাদন

 সরকার নির্দেশিত বার্ষিক কর্ম সম্পাদনের ক্ষেত্রে একটি টিম হিসেবে কাজ করতে হবে। মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা মিলে টিম হিসেবে কাজ করলে এক্ষেত্রে অধিক সফল হওয়া যাবে। বলেছেন, রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

                মন্ত্রী আজ রেল ভবনের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

               মন্ত্রী বলেন, চুক্তিস্বাক্ষর অনুযায়ী আমরা কি অঙ্গীকার করছি এবং কতটুকু কাজ করেছি তার মূল্যায়ন নিজেদেরই করা দরকার। সরকার  টার্গেট নির্ধারণ করে দিয়েছে, কোন টার্গেট না থাকলে সে কাজ সফল হয় না। আজ মন্ত্রণালয়ের সাথে অধিদপ্তরের চুক্তি স্বাক্ষর হলো। এভাবে অধিদপ্তর তার অধীনস্থ দপ্তরগুলোর সাথে চুক্তি স্বাক্ষর করবে। তবে আমাদের প্রত্যেকেরই জানা দরকার কে কোন কাজ করছে এবং সে কতটুকু সফল ও ব্যর্থ হলো। এটাতে প্রত্যেকটা অফিসে একটা টার্গেট ঝুলিয়ে রাখা প্রয়োজন যেন কর্মকর্তা নিয়মিত সেটা দেখতে পারে তার কতটুকু বাস্তবায়ন হলো এবং কতটুকু বাকি আছে।

           চুক্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর ও বাংলাদেশ রেলওয়ের  মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার।  এ সময় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..