× Banner
সর্বশেষ
দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বারবাজারে ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লিটন র‌্যাবের হাতে আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ফেন্সিডিল ও ইয়াবাসহ লিটন মিয়া (২৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব।

সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার মাছ বাজারে অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল, ৯৫০ পিচ ইয়াবা ও ১০ হাজার ৯৬৫ টাকাসহ তাকে আটক করে র‌্যাব। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আটক লিটন মিয়া বাদুরগাছা গ্রামের সাহেব আলীর ছেলে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা কালীগঞ্জের বারবাজারের মাছ বাজারে সোমবার সন্ধ্যায় অভিযান চালায়। সেখান থেকে র‌্যাব ১৯০ বোতল ফেন্সিডিল, ৯৫০ পিচ ইয়াবা ও ১০ হাজার ৯৬৫ টাকা মাদক ব্যবসায়ী লিটন মিয়া কে আটক করে।

এ ঘটনায় র‌্যাবের নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান বাদি হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে করেছেন। রাতেই উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আটক লিটনকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..