× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নোয়াখালী প্রতিনিধি

বাবার কোলে শিশুকে গুলি করে হত্যা, আরেক আসামি গ্রেপ্তার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০২২
বাবার কোলে শিশুকে গুলি করে হত্যা, আরেক আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছরের শিশু তাসফিয়া ওরফে জান্নাত হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মইফুল ইসলাম (২৯) উপজেলার ১১নং দূর্গাপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।

বুধবার (২৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে একই দিন সকাল ৯টার দিকে উপজেলার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি আরো জানান,গ্রেপ্তারকৃত মইফুল জান্নাত হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল। এর আগে গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দীতে তার নাম উঠে আসে। এ ঘটনায় নিহতের স্বজনেরা জান্নাত হত্যাকান্ডে জড়িত মইফুলসহ তাঁর সাঙ্গসাঙ্গদের ফাঁসি চেয়ে মানববন্ধন করে।

উল্লেখ্য,গত ১৩ এপ্রিল বিকেল পৌনে ৪টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেকার বাপের দোকান এলাকায়  সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছর বয়সী ‍শিশু তাসফিয়া ওরফে জান্নাত নিহত হয়। এ ঘটনায় শিশুটির বাবা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হন। এ ঘটনার একদিন পর বৃহস্পতিবার বিকেলে নিহত শিশুর খালু হুমায়ুন কবির বাদী হয়ে রিমনকে (২৫) প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবির হাট উপজেলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে র‌্যাব ৫ জনকে গ্রেপ্তার করায় এ মামলায় মোট এখন পর্যন্ত ১০ জন গ্রেপ্তার হলো।


এ ক্যটাগরির আরো খবর..