× Banner
সর্বশেষ
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য, কৃষি ও আইসিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে মরক্কোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল – ক্রীড়া প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই – শিক্ষামন্ত্রী টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ১ লাখে উন্নীত করতে রা‌শিয়ার সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি

বাপ্পির মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক কৌঁসুলি ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর (৪৯) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা। এছাড়াও অ্যাডভোকেট বাপ্পির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের

শোক বার্তায় তারা এই আইনজীবীর আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর গত চারদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন বাপ্পি

তিনি ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর নড়াইলে জন্মগ্রহণ করেন। তিনি সুপ্রিমকোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন।ফজিলাতুন্নেসা বাপ্পী ছাত্রাবস্থা থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..