× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণে আজ এক আবেগঘন স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তাঁর পেশাদারিত্ব, সততা ও মানবিক গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর মাহবুবুর রহমান ছিলেন আমার প্রথমদিকের একজন ঘনিষ্ঠ সহকর্মী, যার সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক।

মন্ত্রী বলেন, আমাদের দেশে প্রচলিত একটি ধারণা আছে যে মন্ত্রী ও আমলাদের মধ্যে মতপার্থক্য থাকে। কিন্তু মাহবুবুর রহমানের সাথে কাজ করতে গিয়ে আমি সবসময় আন্তরিক সহযোগিতা পেয়েছি। তিনি কখনো নেতিবাচক মনোভাব পোষণ করতেন না, বরং সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন। তিনি আরো বলেন, মাহবুবুর রহমানের একটি বিশেষ গুণ ছিল—তিনি কখনো সহকর্মী বা অন্য কোনো কর্মকর্তা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতেন না। সমালোচনা করা খুব সহজ, কিন্তু তিনি সেই পথে হাঁটেননি। এটি তাঁর অসাধারণ ব্যক্তিত্বেরই বহিঃপ্রকাশ বলে যোগ করেন মন্ত্রী।

মন্ত্রী তাঁর ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ব্যস্ত কর্মসূচির মধ্যেও মাহবুবুর রহমান সবসময় দায়িত্ব পালনে নিবেদিত ছিলেন। এমনকি রাত সাড়ে নয়টা পর্যন্ত কাজ করেও তিনি আমার সাথে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে যেতে দ্বিধা করেননি। দেশের মানুষের স্বার্থে তাঁর এই নিষ্ঠা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারাও মাহবুবুর রহমানের কর্মনিষ্ঠা, দক্ষতা ও মানবিক আচরণের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

স্মরণসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, সাবেক সচিব মাহবুবুর রহমান এর সহধর্মিণী ফারহানা আলম এবং বড় ভাই লুৎফর রহমান স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। স্মরণসভা শেষে মাহবুবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমানকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা নিরীক্ষায় তার ম্যালেরিয়া শনাক্ত হয়। ১৭ এপ্রিল ভোর ৬.৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

মাহবুবুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। গত বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..