× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

পিআইডি

বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক চীন-বাংলাদেশ সম্মেলন ১ জুন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৬ মে, ২০২৫
চীন-বাংলাদেশ সম্মেলন

আগামী ১ জুন ঢাকার আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে চীন-বাংলাদেশ ‘বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা)’র যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে চীনের একশ প্রতিষ্ঠানের আড়াইশো বিনিয়োগকারী অংশগ্রহণ করবেন। সম্মেলনে দেশের ও চীনা বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ এবং দেশে খাতভিত্তিক বিনিয়োগ সুবিধার বিষয়ে আলোচনার ব্যবস্থা থাকবে। সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণ ও বিনিয়োগকারীদের কাছে দেশের বিনিয়োগ সুবিধা  উপস্থাপন এ সম্মেলনের লক্ষ্য।

সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। এছাড়া, সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে চীনের বাণিজ্য মন্ত্রী Wang Wentao বাংলাদেশ সফর করবেন। এসময় চীনের বাণিজ্য মন্ত্রী ও বিনিয়োগকারীরা গাজীপুরের কালিয়াকৈরে এলডিসি গ্রুপ পরিদর্শন করবেন।

বিডা ও বেজা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সম্প্রতি বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে প্রস্তুতিমূলক সভায় বলেন, চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে দু’দেশের বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, গত পনের বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কেন্দ্রস্থল।

এ সম্মেলনে চায়না চেম্বার অব কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারিজ অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস (CCCME), চায়না চেম্বার অব কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব ফুডস্টাফস, নেটিভ প্রোডাক্টস অ্যান্ড অ্যানিমাল বাই প্রোডাক্টস (CCCFNA), চায়না চেম্বার অব কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব টেক্সাটাইলস (CCCT), চায়না চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্স ফর দ্য প্রাইভেট সেক্টরসহ (CICCPS) জ্বালানি, যন্ত্রপাতি উৎপাদন, পরিবহন, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, খাদ্য, কৃষিপ্রযুক্তি, বস্ত্র, গৃহসজ্জা ও ভোগ্যপণ্য ইত্যাদি খাতের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..