× Banner
সর্বশেষ
বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা

ACP
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২৬
বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্পস্থ পল্লানকাটা এলাকায় ছুরিকাঘাতে গণেশ পাল (২৯) নামে এক যুবকের মৃত্যুু হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। এ সময় তার স্বজনদের আহাজারি করতে দেখা যায়।

এরআগে দুপুর ২টার দিকে পল্লানকাটায় একটি বাড়ির সামনে মৃত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

নিহত গণেশপাল শহরের পৌরসভা মার্কেটের ব্যবসায়ী। তার ভাই আশীষ পাল গণমাধ্যমকে বলেন, পল্লানকাটায় আমার ভাই নতুন বাড়ি তৈরি করেছে। সেখানে সে সেপটিক ট্যাংক বসাচ্ছিল। সে সকালেও দোকানে আমার সাথে ছিল। পরে বাড়ির কাজ দেখার জন্য গিয়েছিল। বাড়ি নির্মাণ করার কারণে স্থানীয় কিছু যুবক রাজনৈতিক প্রভাব দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। তারাই আজকে আমার ভাইকে মেরেছে, আমি খুনিদের ফাঁসি চাই।

জিসান নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত জিসান পল্লানকাটা এলাকার মোহাম্মদ জাকিরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, জাকিরের ছেলে জিসান সন্ত্রাসী প্রকৃতির, এলাকায় চাঁদাবাজ নামে পরিচিত তার ১৫/২০ জনের গ্রুপ আছে। সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাকে গ্রেপ্তার করা হোক।

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর রাজবিহারী দাশ বলেন, আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। দিনদুপুরে চাঁদার জন্য এভাবে খুন মেনে নেওয়া যায় না। আশা করছি, প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ছমি উদ্দিন বলেন, প্রাথমিকভাবে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের পরিবার দাবি করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..