× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী আগৈলঝাড়ায় ছদ্মবেশী নারী দিয়ে জমি বিক্রির অভিযোগ, জাল দলিল বাতিলের দাবি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি 

স্টাফ রিপোর্টার

বাজেটে জল জনতা মাটি পানির সমন্বয় করলেই বাংলাদেশের উন্নয়ন হবে -এমএ জলিল

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
বাংলাদেশের উন্নয়ন হবে

বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাজেট দিয়েছে সেই বাজেটে জল জনতা মাটি পানির সমন্বয় ঘটে নাই।  বাজেটে জল জনতা মাটি পানির সমন্বয় করলেই বাংলাদেশের উন্নয়ন হবে। বলেছেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।

আজ ২৮ জুন সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বেকারদের কর্মসংস্থান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে বাজেটে বরাদ্দের দাবীতে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশেষভাবে বেকার সমস্যার সমাধান হবে নদী ভাঙ্গন রোধ হবে এবং বন্যা নিয়ন্ত্রণ হবে ভূমি সংস্কার হবে ও প্রাইমারি প্রাইমারি স্তরে ছাত্রদের মাতৃভাষা বাংলা আরবি এবং ইংরেজিতে পারদর্শী করা যায় যোগ বিয়োগ ভাগ পূরণ শিক্ষা দেওয়া হয় তাইলে বাংলাদেশের সকল জনগণ শিক্ষিত জাতি ও উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দুর্নীতি মাদক সন্ত্রাস সাম্প্রদায়িকতা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার বাস্তবায়নের জন্য ২০২৪-২০২৫ জাতীয় বাজেটের বরাদ্দের দাবী জানাচ্ছি।

দাবী সমূহঃ

১. বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য সহজ শর্তে স্বল্প সুদে প্রতি যুবকদের ৫-১০ লক্ষ টাকা ঋণ বাজেটে বরাদ্দ দিতে হবে এবং দেশের খাদ্যে স্বয়ংসম্পন্ন করতে হবে।

২. ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইস্তেহার ছিল-

ক) ভূমি সংস্কারের জন্য বাজেটে বরাদ্দ চাই, উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে

খ) বন্যা নিয়ন্ত্রণ করার জন্য বাজেটে বরাদ্দ চাই, এই বরাদ্দের মাধ্যমে বছরে ২০/২৫ লক্ষ মানুষ বন্যার ক্ষতি থেকে বেঁচে যাবে এবং খাদ্য উৎপাদন বজায় থাকবে।

গ) নদী ভাঙ্গন রোধের জন্য বাজেটে বরাদ্দ চাই, নদী ভাঙ্গন রোধের মাধ্যমে ৪/৫ লক্ষ লোক দারিদ্রতা থেকে মুক্তি পাবে, দেশ হবে আধুনিক বাংলাদেশ।

৩। দেশের শিক্ষা প্রাইমারী স্তরে শুধুমাত্র ভাষা জ্ঞানে পারদর্শী করতে হবে ক) বাংলা খ) আরবী গ) ইংরেজী ও যোগ বিয়োগ গুন ভাগ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী আরিফ ফাউণ্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ।

আরও বক্তব্য রাখেন, ন্যাপ ভাসানী চেয়ারম্যান জনাব মোস্তাক আহমেদ ভাসানী, বঙ্গবন্ধু লেখ পরিষদের সাধারণ সম্পাদক এড আব্দুল হক চাষী, ন্যাপ ভাসানী সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ উন্নয়ন পার্টির সৈয়দ মোকলেসুর রহমান, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ুন কবির, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..