× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘারপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে কলকাতাগামী ২ যাত্রী নিহত

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

যশোরের বাঘারপাড়ার উপজেলার ভাটার আমতলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ কলকাতাগামী দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার জাহিদ হোসেনের স্ত্রী সালমা সুলতানা শেলীর নাম জানা গেছে।

আহতদের মধ্যে ১৪ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানান, গ্রীন পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কলকাতা যাচ্ছিল। পথে ভাটার আমতলা এলাকায় ওই বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে কলকাতাগামী বাসের অন্তত ২২ যাত্রী আহত হন। এ অবস্থায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে তাদের মধ্যে দু’জন মারা যান।

ওসি আরো জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমীন বাংলানিউজকে বলেন, নিহত যুবকের পকেটে থাকা একটি চিরকুটে প্রকাশ মজুমদার লেখা রয়েছে।

নিহত শেলীর স্বামী আহত জাহিদ হোসেন বাংলানিউজকে জানান, তিনি তার স্ত্রী ও এক আত্মীয়কে নিয়ে ভারতের আজমির শরিফ যাচ্ছিলেন। কিন্তু বাস-ট্রাকের বেপরোয়া গতির কারণে তার স্ত্রী পরপারে চলে গেলেন।


এ ক্যটাগরির আরো খবর..