× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট

বাগেরহাটে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
bagerhat

বাগেরহাটের শরণখোলায় ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল হক মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে কিশোরীর বড় বোন বাদি হয়ে শরণখোলা থানায় মামলা দায়ের করলে রাতেই নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ১৪ সেপ্টেম্বর উপজেলার সাউথখালী ইউনয়িনের সুন্দরবনসংলগ্ন শরণখোলা গ্রামে। ওইদিন সকাল ৯টার দিকে কিশোরী আব্দুল হক মোল্লার মুদি দোকানে খাবার কিনতে যায়। তখন কিশোরীকে একা পেয়ে মুখ চেপে ধরে দোকানের পেছনে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন ওই বৃদ্ধ। নির্যাতিত কিশোরী এনজিও পরিচালিত স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, কিশোরীর বাবা-মা ভারতে থাকেন। বাড়িতে থাকে তারা দুই বোন। বেসরকারী উন্নয়ন সংস্থা কোডেক পরিচালিত একটি বিদ্যালয়ে সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ঘটনার দিন সকাল ৯টার দিকে বিদ্যালয়ের সামনের দোকানে খাবার কিনতে গেলে একা পেয়ে কিশোরীকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় দোকানী আব্দুল হক মোল্লা। এসময় কিশোরী চিৎকার ও জোরাজুরি করলে তাকে ছেড়ে দেয় ওই বৃদ্ধ মুদি দোকানী।

ওসি ইকরাম হোসেন জানান, কিশোরী বাড়িতে গিয়ে ঘটনাটি তার বড় বোনকে জানায়। এর পর থেকে সে বিদ্যালয়ে যাওয়াও বন্ধ করে দেয়। বিষয়টি ভারতে অবস্থানরত তার বাবা-মাকে জানালে তারা মামলা করার পরামর্শ দেন। মামলার পর মুদি দোকানী আব্দুল হক মোল্লাকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়। এছাড়া ডাক্তারি পরীক্ষা এবং ২২ধারায় জবানবন্দির জন্য ওই কিশোরীকেও আদালতে নিয়ে যাওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..