× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বাগেরহাটে মোড়েলগঞ্জে ৪ শতাধিক পরীক্ষার্থীর বিক্ষোভ-মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাটে  মোড়েলগঞ্জে চলতি এইচএসসি পরীক্ষার ৯ম দিন সোমবার দুপুরে  ৪ শতাধিক পরীক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। কক্ষ পরিদর্শকদের পক্ষ থেকে হুমকি, অশোভন ও পক্ষপাতমূলক আচরনের প্রতিবাদে পরীক্ষা শেষে বেলা ২টার দিকে এসএম কলেজের পরিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। পরে তারা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে এবং বিচারের দাবিতে নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ সময় পরিক্ষার্থীদের দাবি পূরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা শান্ত হয়ে ফিরে যায়। পরে এসএম কলেজ ও রওশন-আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষকে নিয়ে পরীক্ষার্থীদের অভিযোগ পর্যালোচনা করেন এবং তা সমাধানে একমত হন। পরীক্ষার্থীদের দায়ের করা অভিযোগে জানা গেছে, এসএম কলেজের পরীক্ষার্থীরা রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজে পরীক্ষা দিচ্ছেন।
সেখানে ওই কলেজের শিক্ষক তথা কয়েকজন কক্ষ পরিদর্শক এসএম কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদেরকে ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেয়ার হুমকি দিয়েছেন। এ ছাড়াও যথাসময়ে প্রশ্ন ও উত্তরপত্র না দেয়া, পরীক্ষা কেন্দ্রে মানষিকভাবে হয়রানি করা, অনেকের সাথে অশোভন ও পক্ষপাতমূলক আচরণ করার হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..