× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

    এস.এম.  সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

বাগেরহাটে মোরেলগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রেহানা পারভিন রিয়া

Dutta
হালনাগাদ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
bagerhat

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৩০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালযের মধ্য থেকে ৭১ নং দোনা এস এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভিন রিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন।

মোরেলগঞ্জ উপজেলায় পরিষদের বাছাই কমিটি বিভিন্ন দিক পর্যালোচনা করে অংশ গ্রহণকারী প্রতিযোগিদের মধ্য থেকে বাছাই করে প্রধান শিক্ষক পদে রেহানা পারভিন রিয়াকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন।

তিনি ২০১০ সালে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যোগদান করেন। অদ্যাবধি সে সুনামের সাথে তার পেশাগত দায়িত্ব পালন করে আসছেন।  বর্তমান বিদ্যালয়ে তিনি ১০১৬ সালে বদলি হয়ে এসে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়টির চিত্র পাল্টে ফেলেন।

প্রধান শিক্ষক হিসেবে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর কাছে সে জনপ্রিয় হয়ে উঠেন। তার অসাধারণ ব্যবহার ও আন্তরিকতার কারণে অনেক বিত্তবান ও প্রবাসী বিভিন্ন সময়ে তার বিদ্যালয়ের প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসেন। তার উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীরা ইউনিফর্ম, শিক্ষা উপকরণ, ঈদের পোশাক ও নগদ অর্থ পেয়ে থাকেন। তিনি  বছর শেষে কর্মে তৎপর সহকারী শিক্ষকদের ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। সার্বিকভাবে তার বিদ্যালয়টি সত্যিই প্রশংসার দাবিদার। যে যেন তার কর্মের মাধ্যমে বিদ্যালয়টিকে রোল মডেল বিদ্যালয় হিসেবে সর্বত্র তুলে ধরতে পারেন – সকলের দোয়া প্রার্থী।


এ ক্যটাগরির আরো খবর..