বাগেরহাটে ছোট ভাইয়ের গোপনাঙ্গ বড় ভাই কেটে দিয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: আপন বড় ভাই কেটে দিয়েছে ছোট ভাইয়ের গোপনাঙ্গ। এ নিয়ে চিকিৎসককেও কম বেগ পেতে হয়নি। পাক্কা ৩ ঘন্টা ধরে শতাধিক সেলাই দিয়ে জোড়া লাগানো হয়েছে কর্তনকৃত পুরুষাঙ্গটিকে।

বিষয়টি নিয়ে এলাকায় চলছে নানা কথা। আর তোলপাড় সৃষ্টিকারী এ ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী পশ্চিমপাড়া গ্রামে।এলকাবাসিরা জানান, চরবানিয়ারী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের অমৃত বসুর ছেলে উজ্জ্বল বসু (৩৮) গত বুধবার দুপুরে ধান কাটা কাস্তে দিয়ে তার আপন ছোট ভাই উত্তম বসুর (২৫) পুরুষাঙ্গ কর্তন করেন।

পরে মুমূর্ষু অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিতলমারী ক্লিনিকে ভর্তি করেন। বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। ঘটনার পর থেকে বড় ভাই উজ্জ্বল পলাতক রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চিতলমারী কিনিকের পরিচালক ডা. শেখ ফারুক আহম্মেদ  জানান, পাক্কা ৩ ঘন্টা ধরে শতাধিক সেলাই দিয়ে উত্তম বসুর কর্তনকৃত পুরুষাঙ্গটিকে জোড়া লাগানো হয়েছে ।

তবে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) অনুকুল সরকার জানান, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।