× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন

 বাগেরহাটে ঘূর্ণিঝড়ের তান্ডবে অর্ধশতাধিক বাড়ী-ঘর বিদ্ধস্ত

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ মে, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট :বাগেরহাটে হঠ্যাৎ ঘূর্ণিঝড়ের তান্ডবে অর্ধশতাধিক ঘর-বাড়ী বিদ্ধস্তসহ শতাধিক গাছপালা উপড়ে গেছে। শনিবার (২৫ মে) ভোরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ও ডেমা ইউানয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর কাড়াপাড়া ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলমসহ স্থানীয় গন্যামান্য ব্যাক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার সকালে সরোজমিনে কাড়াপাড়া ও ডেমা ইউনিয়নে গিয়ে দেখা যায়, ঘূর্ণিঝড়ের তান্ডবে কাড়াপাড়া দক্ষিনপাড়া, পূর্বপাড়া, পশ্চিমপাড়া, মির্জাপুর, গুজিহাটি ও পিসি ডেমা এলাকায় প্রায় ৫০টি কাাঁচা ও আধাপাকা ঘর-বাড়ী ঘূর্ণিঝড়ের তান্ডবে বিদ্ধস্ত হয়েছে। এসময় এসব এলাকার শতাধিক গাছপালা উপড়ে যায়।

কাড়াপাড়া ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দিদারুল আলম বলেন, কাড়াপাড়া পশ্চিম মালোপাড়া থেকে ঘূর্ণিঝড়টি শুরু হয়ে ডেমা ইউনিয়নের উপর দিয়ে বয়ে যায়। সকালে আমিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঝড়ে আমার এলাকার প্রায় ৩০টি ঘর-বাড়ী বিদ্ধস্ত হয়েছে ও বেশকিছু গাছপাড়া উপড়ে পরেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের সহয়তা করা হবে বলে তিনি জানান।

কাড়াপাড়া দক্ষিনপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন বলেন, ফজরের নামায শেষে বাড়ী ফিরলে হট্যাৎ ঘূর্ণিঝড় শুরু হয়। এতে দক্ষিনপাড়ার বেশ কিছু ঘর-বাড়ী ও গাছপালা ভেঙ্গে পরেছে। আমরা গ্রামবাসীরা নিজ নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্তদের সহয়তা করার চেষ্টা করছি।

ডেমা ইউনিয়নের গুজিহাটি এলাকার বাসিন্দা আসিন শেখ বলেন, ঝড়ে আমার ঘরের টিনের ছাদ উড়ে গেছে। এছাড়া বাড়ীর আশপাশের গাছপালা বিদ্ধস্ত হয়েছে। বর্তমানে আমার পরিবার খোলা আকাশের নিচে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..