× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

পিআইডি

বাংলা ভাষা ও সাহিত্য বাংলাদেশেই বেঁচে থাকবে- মোস্তাফা জব্বার

Dutta
হালনাগাদ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
mustafa jabbar

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্য বাংলাদেশেই বেঁচে থাকবে। পৃথিবীর এমন কোন ডিজিটাল যন্ত্র নাই যে যন্ত্রে বাংলাভাষা লেখা যায় না। গত এক দশকে ডিজিটাল প্লাটফর্মে বাংলার ব‌্যবহার দ্বিগুণ হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যের রাজধানী এখন ঢাকা।

মন্ত্রী গতকাল রাতে ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে রকমারি ডট কম আয়োজিত ‘নগদ রকমারি বেস্ট সেলার অ‌্যাওয়ার্ড-২০২৩’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশের ডিজিটাল রূপান্তর দেশের মূদ্রণ ও প্রকাশনা শিল্পে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে উল্লেখ করে বলেন, মার্কেটিং প্রকাশকদের একটি বড় সমস্যা। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ফলে সে সংকট আজ কেটে গেছে। কাগজের যুগ শেষ, সামনের দিন হবে ডিজিটাল বইয়ের যুগ।

মন্ত্রী আরো বলেন, আমাদের নতুন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ার। ‘স্মার্ট বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধুর সুখী -সমৃদ্ধ স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ার চুড়ান্ত পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব ছাড়া স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান সংগ্রাম এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা জন্য সকলকে সম্মিলিত উদ্যোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

 মন্ত্রী বলেন, ডিজিটাল প্লাটফর্মের মাধ‌্যমে দেশে ও দেশের বাইরে বই পাঠকের হাতে পৌঁছে দিতে রকমারির পথ অনুসরণ করে অন‌্যদেরকেও এগিয়ে আসতে হবে। ব‌্যবসায়িক দিক বিবেচনায় রেখে কাগজের বইয়ের বাইরেও ডিজিটাল বই প্রকাশ ও বিক্রয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বই বাজারজাত করতে লাগসই কৌশল গ্রহণ করার সুযোগ আছে এবং এই সুযোগ কাজে লাগাতে হবে।

রকমারি ডট কমের চেয়ারম্যান মাহমুদ হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত‌্যিক সেলিনা হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী নির্বাচিত লেখক ও প্রকাশকদের মধ‌্যে বেস্ট সেলার অ‌্যাওয়ার্ড হস্তান্তর করেন।


এ ক্যটাগরির আরো খবর..