× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে বাংলাদেশ-পাকিস্তানের গোপন চুক্তি ফাঁস করলেন শোয়েব

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

বাংলাদেশ ও পাকিস্তান বোর্ডের মধ্যে সমঝোতা হয়েছে। বিসিবি-পিসিবির মধ্যে গোপন চুক্তির ব্যাপারে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। তার দাবি, পাকিস্তানের পরিবর্তে এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। পাক সফরে রাজি হওয়ায় এ স্বত্ব পেয়েছেন টাইগাররা।

অনেক জলঘোলার পর পাকিস্তান সফরে যেতে সম্মত হয়েছে বাংলাদেশ। আগামী চার মাসে তিন দফায় দেশটি সফর করবেন টাইগাররা। এই সময়ে তিনটি টি-টোয়েন্টি, দুই টেস্ট এবং একমাত্র ওয়ানডের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দুদল।

২০২০ এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। তবে রাজনৈতিক কলহের কারণে দেশটিতে তা খেলতে যেতে রাজি নয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ধারণা করা হচ্ছে, সেখান থেকে সরে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।

শোয়েব দাবি করেন, পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে কোনো গোপন সমঝোতা হয়েছে। আর সে জন্যই পূর্ণাঙ্গ সফরে রাজি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশি সংবাদমাধ্যমেরও দাবি, পাকিস্তান বোর্ডের সঙ্গে গোপনে কিছু একটা সমঝোতা হয়েছে বিসিবির।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, পাকিস্তানের মাটিতে তিন টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে নতুন সূচি অনুযায়ী, সেখানে একটি ওয়ানডেও খেলবে তারা।

আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর পর ১০ দিনের লম্বা বিরতি। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান-বাংলাদেশ।

এর পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হওয়ার পর ফের পাকিস্তানে যাবে সফরকারীরা। ৩ এপ্রিল স্বাগতিকদের বিপক্ষে করাচিতে একমাত্র ওয়ানডে এবং ৫ থেকে ৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট খেলবে তারা।

এ বছর ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে চায় বাংলাদেশ। অধিকন্তু পাকিস্তান একরকম সুযোগ হারানোয় তা আয়োজনে লাল-সবুজ জার্সিধারীদের রাস্তা প্রশস্তও হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..