× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে কয়েক শ যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে গতকাল শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ বিষয়টি নিশ্চিত  জানান, গতকাল শনিবার মধ্যরাতে কুয়াশার ঘনত্ব তীব্র আকার ধারণ করে। এতে ফেরির দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে ওঠে। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

আলী আহমেদ আরো জানান, নৌরুটের মোট ১৭টি ফেরি মধ্যে ৫টি ফেরি মাঝ পদ্মা ও বাকিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

এদিকে, দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..