× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব – শিক্ষামন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব
বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ হবে বিশ্বের ‘এডুকেশন হাব।’ সেভাবেই আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গড়ে তুলছি।

আজ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর শিক্ষার্থী পড়তে আসতো। এখন এদেশ থেকে শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায়।

আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সেন্টার অফ এক্সিলেন্স; হিসেবে গড়ে তুলতে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে আরো আগ্রহী হবে।

আমাদের লক্ষ্য এ দেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব এ পরিণত করা। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। এদেশ থেকে যারা দেশের বাইরে পড়তে গিয়েছে, তারা ভালো ফলাফল ও সুনাম অর্জন করেছে। এদেশে প্রচুর
জনসম্পদ রয়েছে। এই জাতি গঠনে আমাদের যে অপার সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হলে আমাদের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে।

এহছানুল হক মিলন বলেন, কোনো অঞ্চলে বিশ্ববিদ্যালয় হলে, সেই অঞ্চলের চাহিদাগুলোর দিকেও নজর রাখতে হয়। এই অঞ্চলে যেহেতু প্রচুর পরিমাণ আম ও অন্যান্য ফসল উৎপাদন হয়, তাই সেদিকে লক্ষ্য রেখে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে নতুন বিষয় চালু করা যেতে পারে।

সেক্ষেত্রে, ফুড টেকনোলজির মতো বিষয়গুলো সংযুক্ত হতে পারে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলীর সভাপতিত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এছাড়া নওগাঁর বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..