× Banner
সর্বশেষ
নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই -সুলতান সালাউদ্দিন টুকু

নিউজ ডেস্ক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারীত্বের ৫০ বছর একটি মাইলফলক -মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০২২
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারীত্ব

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের এ বছরকে দু’দেশের অংশীদারীত্বের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিনকেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে সম্প্রতি প্রেরিত এক চিঠিতে ব্লিনকেন বলেন, সন্ত্রাস, মানবপাচার ও অবৈধ মাদক পাচারের ক্ষতির কবল থেকে আমাদের জনগণকে সুরক্ষা দেয়ার ক্ষেত্রে দুদেশের ঘনিষ্ঠ সহযোগিতা প্রশংসনীয়। শ্রম অধিকার, ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক সুশাসন, বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির মূল বিষয় উল্লেখ করে এগুলোর ওপর সংলাপের ধারাবাহিকতাকে ব্লিনকেন স্বাগত জানান।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, উন্নয়নে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রম ও মায়ানমারের রোহিঙ্গাদের স্থায়ী সমাধানের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নিবিড় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন।

ব্লিনকেন বলেন, দু’দেশের অংশীদারিত্বের পঞ্চাশ বছর উদযাপন অর্থবহ করতে ছয় কোটি ডোজ কোভিড ভ্যাক্সিন সরবরাহ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগামী ৫০ বছরে অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..