× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের নয়াদিল্লিতে বৃহস্পতিবার। এতে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের পক্ষে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নেতৃত্ব দেবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়ে আগে থেকে একাধিক এজেন্ডা নির্ধারণ করেছে মন্ত্রণালয়। এগুলো হলো- দুই দেশের পলাতক জঙ্গিদের হালনাগাদ তালিকা হস্তান্তর, অস্ত্র ও মাদক চোরাচালান, সীমান্ত হত্যা, সীমা চুক্তি বাস্তবায়নের অগ্রগতি, ভারতীয় জালরুপি চোরাচালান বন্ধসহ বেশকিছু এজেন্ডা। এ ছাড়া দুই দেশের সন্ত্রাসী ও জঙ্গিরা যেন সীমান্ত পার হয়ে এক দেশ থেকে আরেক দেশে ঢুকতে না পারে, সে বিষয়েও আলোচনা করা হবে।

সম্প্রতি ভারতে পলাতক সন্ত্রাসী ও জঙ্গিদের একটি তালিকা হস্তান্তর করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে পলাতক জেএমবি নেতা সালাউদ্দিন ওরফে সালেহীন, বোমা মিজান ও মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজকে ধরতে ভারতের কাছে সহযোগিতা চাওয়া হবে। এ ছাড়া বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে আটক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ, সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদসহ আটজনকে ফেরত চাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের কারাগারে বন্দি দাউদ ইব্রাহিমের ভাতিজা ও সঙ্গীত পরিচালক গুলশান কুমার হত্যা মামলার আসামি আবদুর রউফ দাউদ মার্চেন্ট, আরিফ হোসাইন, মুম্বাইয়ের ডন ছোট শাকিলের সহযোগী জাহিদ শেখকে ফেরত চাইতে পারে ভারত। এ ছাড়া জঙ্গি সংগঠন আসিফ রেজা কমান্ডো ফোর্সের নেতা মুফতি ওবায়দুল্লাহ ওরফে হাবিবুর রহমান ও ভারতের জঙ্গি সংগঠন লস্কর-ই তাইয়েবা নেতা মাওলানা মনসুর আলী ওরফে হাবিবুল্লাহকে ফেরত চাইবে ভারত।

বৈঠকের বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে সীমান্ত সমস্যা, অস্ত্র ও মাদক চোরাচালান এবং সীমান্ত হত্যাসহ বিভিন্ন নিয়মিত বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। এ ছাড়া জঙ্গি বিষয়ে আলোচনা হতে পারে।

বুধবার বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে ১৪ সদস্যদের একটি প্রতিনিধি দল নয়াদিল্লি গেছেন। আগামী ৩০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

গত ১৮ জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভারত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২৩ অক্টোবর স্বাক্ষরিত দ্বিপক্ষীয় এ ধারাটি সংশোধনের অনুমোদন দেয় মন্ত্রিসভা।

সংশোধিত অনুচ্ছেদ বলা হয়েছে, বাংলাদেশ-ভারতের কোনো নাগরিকের বিরুদ্ধে বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে বাংলাদেশ-ভারতের মধ্যে যেকোনো দেশ যদি ওই আসামিকে ফেরত চায়, তাহলে তাকে ফেরত দিতে হবে। আগে বন্দি বিনিময়ের ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানার পাশাপাশি যথেষ্ট প্রমাণাদির প্রয়োজন ছিল। এখন এ বিধান শিথিল করে শুধু পরোয়ানা জারি থাকলেই হবে।


এ ক্যটাগরির আরো খবর..