× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক লাইলা বিলকিস আরা

admin
হালনাগাদ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব লাইলা বিলকিস আরা নির্বাহী পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার তিনি এ পদোন্নতি লাভ করেন।পদোন্নতির পূর্বে জনাব লাইলা বিলকিস আরা বাংলাদেশ ব্যাংক, রাজশাহীতে কর্মরত ছিলেন।

তিনি ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এ যাবৎ তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা নাীতি বিভাগ, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম এ দায়িত্ব পালন করেছেন।

তিনি চুয়াডাঙ্গা জেলায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রাতিষ্ঠানিক প্রয়োজনে দেশে-বিদেশে প্রশিক্ষণ কোর্স, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদিতে অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..