× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির

ACP
হালনাগাদ: সোমবার, ৮ জুন, ২০২৬
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

সোমবার (৮ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ পুলিশের সংস্কার, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং পুলিশের মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, ইউএনডিপির বিদায়ি রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলার আইজিপিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে স্টেফান লিলারের অবদানের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ পুলিশের দক্ষতা বৃদ্ধিতে ইউএনডিপির প্রশিক্ষণ উদ্যোগকে স্বাগত জানান।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ও ইউএনডিপির মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। এ ধরনের সহযোগিতা পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ পুলিশ ও ইউএনডিপির মধ্যকার চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..