× Banner
সর্বশেষ
২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও

বাংলাদেশ-পাকিস্তান বসবাসে জন্য বেশি নিরাপদ ভারতের চেয়ে

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

বসবাসের জন্য বিপজ্জনক ২০টি দেশের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য স্পেকটেটর ইনডেক্স। বিশ্বে বসবাসের ক্ষেত্রে ২০১৯ সালে সবচেয়ে বিপজ্জনক ২০টি দেশের তালিকায় প্রতিবেশী দেশ ভারত ৫ নম্বরে থাকলেও বাংলাদেশ ও পাকিস্তানের নাম নেই সেই তালিকায়।

এই তালিকা অনুযায়ী ভারতের চেয়ে বসবাসের ক্ষেত্রে অনেক বেশি নিরাপদ বাংলাদেশ ও পাকিস্তান। সদ্য বিদায়ী বছরে বসবাসের জন্য বিপজ্জনক ২০টি দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নামও।

দ্য স্পেকটেটর ইনডেক্স বলেছে, ২০১৯ সালে বসবাসের জন্য বেঁচে থাকার ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক দেশ হিসাবে ৫ নম্বরে নাম রয়েছে ভারতের৷ প্রথম ৪টি দেশ হল- ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আর্জেন্টিনা৷

ওই তালিকার ২০ নম্বর অর্থাৎ শেষে রয়েছে থাইল্যান্ড এর নাম৷ বসবাসের জন্য বিপজ্জনক দেশের তালিকা-

১.ব্রাজিল, ২.দক্ষিণ আফ্রিকা, ৩.নাইজেরিয়া, ৪.আর্জেন্টিনা, ৫.ভারত, ৬.পেরু, ৭.কেনিয়া, ৮.ইউক্রেন, ৯.তুরস্ক, ১০.কলম্বিয়া, ১১.মেক্সিকো, ১২.ইউকে, ১৩.মিশর, ১৪.ফিলিপাইন, ১৫.ইতালি, ১৬.মার্কিন যুক্তরাস্ট্র, ১৭.ইন্দোনেশিয়া, ১৮.গ্রীস, ১৯.কুয়েত, ২০.থাইল্যান্ড।

২০১৯ সালে স্নাতকধারীর ক্ষেত্রে সেরা দেশ, সৌর শক্তি, ভবিষ্যতে কার্যকরী দক্ষতা, লিঙ্গ সমতা, ইউরোপে দুর্নীতি, পাঠদানের ক্ষেত্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, ডিজিটাল দক্ষতা, ডায়াবেটিসে আক্রান্তের হার, বিশ্বের সবচেয়ে সম্মানিত পেশাসহ বিভিন্ন ক্ষেত্রে সেরা দেশগুলোর তালিকা প্রকাশ করেছে দ্য স্পেকটেটর ইনডেক্স।


এ ক্যটাগরির আরো খবর..