× Banner
সর্বশেষ
এসো হই দক্ষ করি কর্ম—এই স্লোগানকে সামনে রেখে আলোকিত নারী উন্নয়ন সংস্থা বেনাপোল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Bangladesh-womens-cricket-team.jpg

টেস্ট স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। আজ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের এ মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।  এটি আমাদের  জন্য  এক অসাধারণ অর্জন।  মুজিববর্ষে নারী ক্রিকেটারদের এ সাফল্য বিশ্বব্যাপী বাঙালি  নারীর ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই কারণ আমাদের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী সর্বদাই নারী খেলোয়াড়দের উৎসাহ, সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেন।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে গৌরবোজ্জ্বল ঐতিহ্য রচনা করবে।

উল্লেখ্য, আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টেস্ট স্ট্যাটাস প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..