× Banner
সর্বশেষ
আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ১ মে, ২০২৬
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ - সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, মহামতি গৌতম বুদ্ধের শিক্ষা আজকের বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী।

তিনি বলেন, বুদ্ধের মূল জীবনদর্শন হচ্ছে অহিংসা, সাম্য, মৈত্রী, করুণা, সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। অহিংসবাদের প্রবর্তক গৌতম বুদ্ধের বাণী অনুসরণ করলে বিশ্ব থেকে যুদ্ধ, সংঘাত ও অশান্তি দূর করা সম্ভব। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ।

এখানে বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ সকল ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছে। দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেক মানুষ যাতে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, সরকার সকল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা জাতিসংঘ বেশাখ ডে-২০২৬ এবং বৌদ্ধ ধর্ম ও বিশ্ব শান্তি শীর্ষক সিম্পোজিয়াম আজ ঢাকায় বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘের বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্র ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুল ড্রেস, খাদ্য, বই পুস্তক প্রদান, উচ্চ শিক্ষার জন্য নানা সহযোগিতার উদ্যোগ নিয়েছেন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের দেশের নারী ও শিশুকে পিছনে ফেলে রেখে এ দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী ও শিশুর কল্যাণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

শিম্পোজিয়ামে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শ্রী সদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাথের এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান দূতাবাসের রাষ্ট্রদূত Archbishop Kevin Stuart Randall, ঢাকাস্থ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, নটরডেম কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষুসংঘ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..