× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

শার্শা উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৪ জন নারী পুরুষ কে আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

  যশোরের শার্শা গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৪ জন নারী পুরুষ কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটককৃতরা হলেন, মোঃ মিঠু মোল্লা(৩২), পিতা-মোঃ কামরুল মোল্লা, গ্রামঃ বর্ণিমালাধরা, পোস্টঃ সিদ্ধারপুর,থানাঃ অভয়নগর,জেলাঃ যশোর, মোঃ মিজানুর সরদার (৪৫),পিতাঃ মৃত আহমদ সরদার, গ্রামঃ পাতালিয়া,পৌস্টঃ সিদ্ধারপুর যশোর,মোছাঃ শাপলা খাতুন(২৩), পিতাঃ মোঃ সরোয়ার বিশ্বাস, গ্রামঃ বলডাঙ্গা কাজিপুর,পোঃ রাজারহাট, থানাঃ কোতোয়ালি, জেলাঃ যশোর ও সুমি আক্তার(২৪), পিতা রতন খলিফা, গ্রামঃ চরখোলা, পোস্টঃ নাজিরপুর, থানাঃ নাজিরপুর,জেলাঃ পিরোজপুর।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে  গোগা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ব্যাটালিয়ন ২১বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া কিছু লোক সীমান্ত দিয়ে ভারতে যাবে।এমন সংবাদে ভিত্তিতে গোগা ক্যাম্পের সদস্যরা সীমান্তের কাছ থেকে তাদেরকে আটক করে।
এসময় ৪ টি মোবাইল ও ১ টি মোটরসাইকেল আটক করা হয়।তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..