× Banner
সর্বশেষ
ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

পি আই ডি

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার -ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি সফল বাস্তবায়নের পথ ধরেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমরা কাজ করছি। দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়া হয়েছে। দুর্গম দ্বীপ, চরাঞ্চল ও হাওড়সহ দেশের শতকরা ৯৮ ভাগ এলাকায় ফোরজি মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে এবং ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ চলছে। ডিজিটাল সংযুক্তির সুদৃঢ় ‍ভিত্তির ওপর দাঁড়িয়েই নতুন প্রজন্মের হাত ধরে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী গতকাল ঢাকায় হুয়াওয়ে আয়োজিত ‘২৫ ইয়ারস অব টুগেদারনেস, জার্নি অব ট্রাস্ট, সাপোর্ট অ্যান্ড এমপাওয়ারিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান হুয়াওয়ের আয়ের এক-পঞ্চমাংশ গবেষণায় বিনিয়োগের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। হুয়াওয়ে সেই বন্ধুত্বকে নতুন মাত্রা দিয়েছে। তারা ব্যবসার পাশাপাশি সমাজিক দায়বদ্ধতাতেও বেশ এগিয়ে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইও ওয়েন এবং হুয়াওয়ের বাংলাদেশের সিইও ফ্যান জুনপন।

পরে মন্ত্রীদ্বয় কেক কেটে ২৫ বছর পূর্তি উৎসব পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..