× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

নিউজ ডেস্ক

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষাক্রম অনুসরণ করবে ইউসেপ

admin
হালনাগাদ: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষাক্রম অনুসরণ করবে ইউসেপ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জেএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম কোর্স চালু করার পদক্ষেপ হিসেবে পাইলটিং এর জন্য ইঊসেপ-বাংলাদেশ পরিচালিত ৩২টি টেকনিক্যাল স্কুলকে নির্বাচন করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে ইউসেপ নিজেদের প্রণীত শিক্ষাক্রমের পরিবর্তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষাক্রম অনুসরণ করে তাদের ভোকেশনাল শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

আজ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ইউসেপ-বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানে গৃহীত কার্যক্রমসমূহে সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষে বোর্ডের চেয়ারম্যান মোঃ আলী আকবর খান এবং ইউসেপের পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ আব্দুল করিম চুক্তিতে স্বাক্ষর করেন।

সভায় জানানো হয় নির্বাচিত প্রতিষ্ঠানগুলো এর আগে সাধারণ ধারার বিদ্যালয় হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালিত করেছে। সুবিধাবঞ্চিত শিশু, কিশোর, যুবাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইউসেপ পরিচালিত এসব বিদ্যালয়গুলোকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে। সমঝোতা অনুযায়ী ২০২২ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে কারিগরি ধারায় শিক্ষার্থী ভর্তি করা হবে।

এছাড়া শিক্ষক প্রশিক্ষণ, সরকার অনুমোদিত জাতীয় যোগ্যতা কাঠামো বাস্তবায়ন, শিক্ষা উপকরণ উন্নয়নসহ কারিগরি শিক্ষা সম্প্রসারণে উভয় পক্ষ সহযোগিতার ভিত্তিতে কাজ করতে সম্মত হয়।


এ ক্যটাগরির আরো খবর..