× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

বাংলাদেশ ও কাজাখস্থানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সই

Dutta
হালনাগাদ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
momen

বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারী ব্যক্তিগণের ক্ষেত্রে ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গতকাল নিউইয়র্কে জাতিসংঘে কাজাখস্তান স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী Murat Nurtleu এর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর নিজ নিজ দেশের পক্ষে তাঁরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

বৈঠকে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে আর্থসামাজিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, কৃষি, তৈরি পোষাক, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক উন্নতি সাধন করেছে। গত ১৪ বছর যাবত বাংলাদেশে স্থিতিশীলতা থাকায় জিডিপি’র ধারাবাহিক প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বিনিয়োগের রিটার্ন সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি বাংলাদেশে বিনিয়োগেরও আহবান জানান।

কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর দেশ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কানেক্টিভিটি বাড়াতে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সাধন করেছে। অন্যান্য দেশের সাথে কানেক্টিভিটির এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য প্রসারে তিনি কাজাখস্তানের আগ্রহের কথা জানান। মন্ত্রীদ্বয় ভিসা অব্যাহতি চুক্তি দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বলেও আশা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..