× Banner
সর্বশেষ
গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী নৈশভোজের সময় গুলির ঘটনার পর ট্রাম্প বলেছেন প্রেসিডেন্ট একটি ‘বিপজ্জনক পেশা’ ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র?

Desk

বাংলাদেশ এয়ারলাইনসের সুবর্ণজয়ন্তীতে ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন ৪ জানুয়ারি

Dutta
হালনাগাদ: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/biman-1.jpg

একটি ডিসি-৩ উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে এখন ২১টি উড়োজাহাজ  আগামী ৪ জানুয়ারি, ২০২২ বিমানের সুবর্ণজয়ন্তী উদযাপনকে সামনে রেখে ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন করা হবে।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিমানের প্রধান কার্যালয় বলাকার সবুজ চত্বরে আয়োজনটি অনুষ্ঠিত হবে। মুজিববর্ষ উপলক্ষে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস আয়োজন করছে আলোচনা সভা এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিমান সূত্র জানিয়েছে, ১৯৭২ সালের ৪ জানুয়ারি পথচলা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী বছর ৪ জানুয়ারি ৫০ বছরে পদার্পণ করবে রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থাটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এয়ারলাইনসটির পথচলা শুরু হয়। এ পথচলার ৫০টি বছর অতিবাহিত হতে চলেছে। এই দীর্ঘ যাত্রাপথে অসংখ্য মানুষের সান্নিধ্যে ও ভালোবাসায় সিক্ত হয়েছে বিমান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে। ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিমানের নিজস্ব ১৬টি উড়োজাহাজে মুজিববর্ষের লোগো ছাপানো হয়েছে। উড়োজাহাজের অভ্যন্তরে ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট-এর প্রতিটি সিটের এলইডি মনিটরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত তিন মিনিটের ভিডিও, লোগো ও ছবি (মনিটর অন করার পর বাধ্যতামূলক) আইএফইতে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা মুজিববর্ষব্যাপী চলমান থাকবে। বিমানের প্রতিটি টিকিট ফোল্ডার, ক্যালেন্ডার, নোটবুক এবং ডায়েরিতে মুজিববর্ষের লোগো ছাপানো ও বিতরণ সম্পন্ন হয়েছে। যাত্রীদের মুজিববর্ষের লোগো সংবলিত কোটপিন উপহার দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রস্তুতকৃত পাঁচ হাজারটি বিশেষ বুকলেট সংগ্রহ করে তা যাত্রীদের মাঝে সরবরাহ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..