× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

ডেস্ক

বাংলাদেশ আত্মমর্যাদাশীল দেশ হবে -প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
বাংলাদেশ আত্মমর্যাদাশীল দেশ হবে
রাজস্ব সম্মেলনের উদ্বোধন

দেশের সার্বিক অর্থনীতি যত উন্নত হবে, মানুষের অর্থনৈতিক সক্ষমতা তত বাড়বে এবং দেশও এগিয়ে যাবে। কাজেই রাজস্ব ফাঁকি দেওয়া বন্ধ করে ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। তাহলে বাংলাদেশ কারও ওপর নির্ভরশীল থাকবে না; আত্মনির্ভরশীল হবে, আত্মমর্যাদাশীল হবে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজস্ব আয় আরও বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারী সেবার মানসিকতা নিয়ে নিজেদের পেশাদারি দায়িত্ব পালন করতে হবে। কর দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করার পাশাপাশি এ বিষয়ে জনগণকে উৎসাহিত করতে সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ঘরে বসে করদাতাদের কর দেওয়ার সুযোগ করে দেওয়ায় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ। এটার আরও ব্যাপক প্রচার দরকার। তাহলে রাজস্ব আহরণে খুব বেশি অসুবিধা হবে না। অনেকেই যেতে হবে, দিতে হবে- এই ঝামেলাটা নিতে চান না।

শেখ হাসিনা বলেন, এখন যেহেতু মূল্যস্ফীতি বেশি, প্রত্যেক মানুষের উপর অতিরিক্ত চাপ। এক্ষেত্রে করহার বৃদ্ধি না করে করহার যৌক্তিক করতে হবে। করজাল বাড়াতে হবে, ই-টিআইএন গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।

এর আগে শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভবন ‘রাজস্ব ভবন’ এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবু হেনা রহমাতুল মুনিম।


এ ক্যটাগরির আরো খবর..