× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ডেস্ক

বাংলাদেশে ৯ লাখ ৬২ হাজার ৬১২ একর অর্পিত সম্পত্তি সরকারিভাবে ভোগদখল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
অর্পিত সম্পত্তি সরকারিভাবে ভোগদখল

সম্প্রতি ভারতের লোকসভায় পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। ভারতের ওয়াকফ বোর্ডের হাতে জমি ৯ লাখ ৪০ হাজার একর যা মুসলিমদের অধীন। এই নিয়ে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিদ ও ধর্মীয় নেতৃবৃন্দ। আর বাংলাদেশে ক ও খ তালিকা মিলিয়ে হিন্দুদের সম্পত্তি যা অর্পিত সম্পত্তির মোট পরিমান ৯ লাখ ৬২ হাজার ৬১২ একর। যা মুসলিমরা সরকারিভাবে ভোগদখল করে আসছে।

ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, ‘ক’ ও ‘খ’ তালিকা মিলিয়ে দেশে অর্পিত সম্পত্তির মোট পরিমাণ ৯ লাখ ৬২ হাজার ৬১২ একর। সরকার ‘খ’ তফসিল বাতিল করার ফলে এখন ‘ক’ তালিকাভুক্ত প্রত্যর্পণ বা ফেরতযোগ্য অর্পিত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ১৯১ একর।

১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের সময় শত্রু সম্পত্তি আইন করা হয়। এর মাধ্যমে দেশের সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তিই শত্রু সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। আইনটির ফলে এসব মানুষ তাঁদের সম্পত্তিতে মালিকানা হারান। সম্পত্তির খাজনা আদায় বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর শত্রু সম্পত্তি আইনের নাম পাল্টে অর্পিত সম্পত্তি হয় বটে, তবে আইনটি বাতিল হয়নি। ২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন হয়। তবে পরে আইনটি কার্যকরের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ২০১১ সালে নতুন করে সম্পত্তি ফেরত দেওয়ার উদ্যোগ নেয় সরকার। এর মধ্যে ২০১৩ সাল পর্যন্ত ছয় দফা সংশোধনী আনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..