× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

নিউজ ডেস্ক

বাংলাদেশে ডিজিটাল রুপান্তরকে শক্তিশালী করতে কৌশলপত্র প্রণয়ন করছে জাতিসংঘ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৭ মে, ২০২২
ডিজিটাল কৌশলপত্র ২০২২-২৫ প্রণয়ন

বাংলাদেশে উদ্ভাবনের সংস্কৃতি এবং ডিজিটাল রূপান্তরকে শক্তিশালী করতে ডিজিটাল কৌশলপত্র ২০২২-২৫ প্রণয়ন করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

আজ নিউয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নিকট বাংলাদেশ ডিজিটাল রুপান্তর শক্তিশালীকরণ বিষয়ক কৌশলপত্র উপস্থাপন করেন ইউএনডিপি’র চিফ ডিজিটাল অফিসার রবার্ট ওপ এবং ডিজিটাল পলিসি অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপের প্রধান ইয়োলান্ডা মা।

বৈঠকে ইউএনডিপি, আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং এটুআই যৌথভাবে এজেন্সি টু ইনোভেট এবং ডিজিটাল লিডারশিপ একাডেমি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। একইসঙ্গে ডিজিটাল মান, নির্দেশিকা, নীতি এবং আইনের উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এটুআই এর সাফল্যের ভিত্তিতে ডিজিটাল সরকার ও অর্থনীতিতে বাংলাদেশ এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারকল্পে একসঙ্গে কাজ করতে একমত পোষণ করা হয়।

এর আগে প্রতিমন্ত্রী ইউএনডিপি’র এশিয়া প্রশান্ত অঞ্চলের প্রধান ক্লেয়ার ভ্যান ডের ভেরেনের সঙ্গে বৈঠক করেন।


এ ক্যটাগরির আরো খবর..