× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের মধ্য দিয়ে তেল পরিবহন করবে ভারত

admin
হালনাগাদ: বুধবার, ১৭ আগস্ট, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের মধ্য দিয়ে মেঘালয় থেকে ত্রিপুরা রাজ্যে তেল পরিবহন করবে ভারত। সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে তেল ট্যাঙ্কার প্রায় ১৫০ কিলোমিটার দূরে মৌলভীবাজারের চাতলাপুর সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যে পাঠানো হবে। মাশুলের বিনিময়ে ভারতকে এ পণ্য পরিবহন করতে দিতে সম্মত হয়েছে বাংলাদেশ।

বিষয়টি চূড়ান্ত করতে ভারত থেকে একটি প্রতিনিধিদল চলতি সপ্তাহে ঢাকায় আসছে। এ মাসেই তেল পরিবহন প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।

গতকাল পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এসব কথা জানান। তিনি বলেন, দুই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি নিয়ে আলোচনা করছে। তারা এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করবে। আশা করি এ মাসের মধ্যে তেল পরিবহন শুরু হবে।

আসামে বন্যার কারণে রাস্তা তিগ্রস্ত হওয়ার ফলে পাশের রাজ্য ত্রিপুরায় তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ জন্য বাংলাদেশের রাস্তা ব্যবহার করে তেলবাহী ট্যাঙ্কার পাঠাতে চায় ভারত। এর জন্য প্রতি টন মাশুল ধার্য করা হয়েছে ১৯২ টাকা। তেলবাহী ট্যাঙ্কার পরিবহন সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

মানবিক কারণে বিশেষ বিবেচনায় ভারতের এ প্রস্তাবে সম্মত হয়েছে বাংলাদেশ। এর আগে মানবিক কারণেই কলকাতা থেকে ত্রিপুরায় ৩৫ হাজার টন চাল পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়া হয়েছিল। তবে সেবার কোনো মাশুল নেয়া হয়নি। বাংলাদেশও ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপালে ভয়ঙ্কর ভূমিকম্পের পরে ত্রাণ পাঠিয়েছিল।

এ দিকে উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তিগুলোর জোট ব্রিকস সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে আগামী অক্টোবরে গোয়া যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগেই আমন্ত্রণ জানিয়েছে ভারত। গোয়ায় ১৫ ও ১৬ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর গোয়া সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা আসতে পারেন।

ভারতীয় হাতি রক্ষার চেষ্টার জন্য ধন্যবাদ : ভারত থেকে বন্যার পানিতে ভেসে আসা একটি হাতিকে রক্ষার জন্য সব ধরনের চেষ্টা করার জন্য বাংলাদেশ সরকার, পরিবেশ ও বন মন্ত্রণালয় ও স্থানীয় মানুষদের ধন্যবাদ জানিয়েছেন হর্ষ বর্ধন শ্রিংলা। তবে হাতিটি গতকাল মারা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..