× Banner
সর্বশেষ
নবীগঞ্জে জমে উঠেছে ঈদের মাকের্ট, ক্রেতাদের উপচেপড়া ভীড় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশত জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মধুখালীতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বাসভবনের পাকা সড়কের সংস্কার ও ঢালাইয়ের কাজ শুরু আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

ডেস্ক

বাংলাদেশের পরেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল

বাংলাদেশে ভূমিকম্পের পরেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের প্রভাব পড়ে প্রতিবেশী চীন, ভারত, ভুটান ও বাংলাদেশে।

এদিকে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর পরবর্তী প্রায় ৪০ মিনিটে একই উৎপত্তিস্থলে আরও ৪টি আফটার শক (পরাঘাত) অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। যেগুলোর মাত্রা রিখটার স্কেলে ৫ এর বেশি বা এর কাছাকাছি।

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির পর প্রথম আফটার শক আঘাত হানে ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫.১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪.৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪.৯ মাত্রার এবং ৭টা ৪৩ মিনিটে ৪.৯ মাত্রার আরেকটি আফটার শক আঘাত হানে।


এ ক্যটাগরির আরো খবর..