× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

পিআইডি

বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে -সমাজকল্যাণ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
বাংলাদেশের অর্থনীতি

করোনার অভিঘাত সফলভাবে মোকাবিলা করে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। দেশের ভৌত অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে গৃহীত উন্নয়ন কর্মসূচিসমূহও সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

আজ রাজধানীর আশকোনাস্থ নর্দার্ন বিশ্ববিদ্যালয়, মিলনায়তনে Business Management and Social Sciences: Challenges and Ways Forward in the Post-Pandemic Era শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা মহামারির সময়ে বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতি যখন টালমাটাল, তখনও বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ধনাত্মক। বৈশ্বিক মন্দা চলাকালীনও দেশের মেগা প্রকল্পসমূহ থেমে থাকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে ইতোমধ্যে পদ্মা সেতু ও মেট্রোরেল উদ্বোধন হয়েছে।

মন্ত্রী আরো বলেন, ভৌত অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি করোনা পরবর্তী সংকট থেকে উত্তরণের জন্য সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়িয়ে উপকারভোগীর সংখা বাড়িয়েছে। তিনি করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..