× Banner
সর্বশেষ
খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে – পানি সম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস-সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী-অভিযুক্তর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ঠ প্রশাসন আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করতে রেলভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে – কৃষিমন্ত্রী সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময় বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ-সুবিধা বা সামাজিক সহায়তা তুলনামূলক বেশি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। মূলত মার্কিন অর্থনীতিতে অভিবাসীদের প্রভাব ও সরকারি ব্যয়ের বিষয়টি বিবেচনা করে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ ভিজিটর ভিসা বা পর্যটন ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ, যারা বেড়াতে বা স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান, তারা আগের মতোই ভিসা সুবিধা পাবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আবেদন গ্রহণ এবং নির্ধারিত সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়াটি আগের মতোই চলমান থাকবে। এমনকি দূতাবাসগুলোতে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..