× Banner
সর্বশেষ
জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ – রাশেদ খাঁন দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার – পর্যটনমন্ত্রী স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, মামলা প্রত্যাহার স্ত্রীর দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত পাইকগাছায় নার্সারীতে গুটি কলম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা  মুসলিম ন্যাটো ঘোষণা মিঠুনকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমেরিকার আদালতে মেটাকে ৫ হাজার কোটি টাকা জরিমানা প্রচলিত আইনেই হবে গুম-খুন ও জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতার বিচার: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাঁশ দিয়ে মহাসড়কের উপর দিয়ে বিদ্যুৎ লাইনের সংযোগ নেওয়ায় আতঙ্কে ২০টি পরিবার

admin
হালনাগাদ: শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের বিশ্বাস পাড়ার ২০টি পরিবার কামারখালী মছলন্দপুর বিশ্বাসপাড়া হইতে ঢাকা খুলনা মহাসড়কের উপর দিয়ে বাশ দিয়ে বিদ্যুতের সংযোগ নিয়ে লাইন চালাচ্ছে দেখা যায়। এদিকে জনসাধারনের সুদৃষ্টি থাকলেও সরকারি লাইন বলে কেহ কিছু বলার সাহস রাখে না জানা যায়। এ ব্যাপারে আড়পাড়ার বিশ্বাস পাড়া গিয়ে জানা যায় তারা এই মহল্লায় ২০টি পরিবার অন্ধকারে থাকে বলে বিদ্যুতের অফিসের অনুমতিক্রমে বাশ দিয়ে লাইন নিয়ে সংযোগ চালাচ্ছে। এবং প্রত্যেকের বাড়ীতে মিটার আছে। তাছাড়া রাত্রে অথবা যেকোন সময় যেকোন পরিস্থিতিতে যদি একতার ছিড়ে যায় তাহলে যে কোন সময় বিদ্যুতের তার ছিড়ার দরুন মহাবিপদ হয়ে দাড়াবে। এবং পরিবার সহ জনসাধারনের প্রচুর ক্ষতি হবে। তাই বিশ্বাস পাড়ার জনগনের দাবি আমরা যাহাতে এই মহাবিপদ থেকে পরিত্রান পাই সে লক্ষ্যে সরে জমিনে এসে আড়পাড়ার লাইন থেকে একটি খুটি দিয়ে সংযোগ দিলে এই ২০টি পরিবার আলোকিত হবে। এবং মহাবিপদ সংকেত থেকে মুক্তি পাবে বলে মধুখালী উপজেলার বিদ্যুৎ অফিসের নিকট অনুরোধ জানান।


এ ক্যটাগরির আরো খবর..