× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

যৌতুকের দাবী মেটাতে না পারায় স্বামী, শ্বশুড়-শাশুড়ী এবং ননদের নির্যাতনে স্ত্রী রেনু নির্যাতিত

admin
হালনাগাদ: শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের মোঃ কিয়াম শেখের মেয়ে রেনু খাতুন ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি গ্রামের মোঃ ছবেদ আলীর ছেলে মোঃ নুরুজ্জামান (বিদ্যুৎ) এর সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক গত ১২-০৯-২০১০ইং তারিখে রেজিষ্ট্রার কাবিন মূলে বিবাহ হয়। রেনুর সুখ শান্তির কথা চিন্তা করে নগদ ১,৫০,০০০/- হাজার টাকা এবং বিভিন্ন স্বর্ণালংকার সহ ২,০০,০০০/- (দুই) লক্ষ টাকার মালামাল বিবাহের সময় দেওয়া হয়।

বিবাহের পর স্বামীর সংসারে রেনুর কোলে একটি মেয়ে ও একটি ছেলে সন্তান আসে। সন্তান এবং নিজের সুখের আশায় স্বামীর কুপ্ররোচনায় পড়ে স্বামীকে বিদেশ পাাঠানোর জন্য বাপের বাড়ি থেকে ৩,০০,০০০/- (তিন) লক্ষ টাকা এনে দেয়। পরবর্তীতে বিদেশ না যেয়ে টাকা পয়সা বিভিন্ন সময় বিভিন্ন খারাপ পথে খরচ করে ফেলে নিঃস্ব হয়ে যায়। পরে ঢাকায় একটি বেসরকারী চাকুরী নেয়। বাড়িতে টাকা পয়সা ঠিক মত না দেওয়ার কারণে শ্বশুর-শাশুড়ী এবং ননদরা রেনুর উপর অমানসিক নির্যাতন চালাতে থাকে। এক পর্যায়ে রেনু তার স্বামীর নিকট জানালে বিদ্যুৎ (স্বামী) বাড়ি এসে সবার কথা শুনে স্ত্রী (রেনুকে) নির্মমভাবে শারিরীক ও মানসিক নির্যাতন ও মারপিট শুরু করে এবং পুনরায় ২,০০,০০০/- (দুই) লক্ষ যৌতুক দাবী করে।

যৌতুকের টাকা না দিতে পারায় শ্বশুর-শাশুড়ী এবং ননদরা রেনুকে মারপিট করে খুর জখমের ভয়ভীতি দেখাইয়া তার শরীরে পড়িহিত স্বর্ণাংকার কাড়িয়া রাখিয়া সন্তানদ্বয় সহ এক বস্ত্রে তাড়িয়ে দেয়। বর্তমান রেনু বাপের বাড়িতে অবস্থান করছে এবং স্বামীর সঙ্গে সুন্দরভাবে সংসার করবে বলে সঠিক বিচারের আশায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিরুপায় হয়ে যৌতুকের দাবী থেকে এবং পরিবারের সবার থেকে অমানসিক নির্যাতন ও মারপিট থেকে মুক্তি পাওয়ার জন্য গত ১৯-০৯-১৭ তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪নং আমলী আদালত ফরিদপুর এ ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় যৌতুক লোভী স্বামী সহ ৫ জনের নামে একটি মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..