× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

বসন্ত উৎসবে মেতেছে ঢাবির চারুকলার বকুলতলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  পয়লা ফাল্গুনে হাজারো তরুণ প্রাণ বসন্তকে বরণ করে নিতে হাজির হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায়। ‘এসো মিলি প্রাণের উৎসবে’ এ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এ বছরও অনুষ্ঠানটির আয়োজন করেছে জাতীয় বসন্তোৎসব উদযাপন পরিষদ।

সকাল সাড়ে ৭টায় শুরু হয় বসন্তের এ অনুষ্ঠান। রাগ-সুর, গান আর নৃত্যের তালে তালে বসন্তকে অভিবাদন জানায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে ফাগুনের প্রথম দিনকে স্বাগত জানান তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ। প্রকৃতির পাশাপাশি ফাগুনের রঙ লেগেছে সবার মনে। বড়দের সঙ্গে শিশুরাও এসেছে উৎসবের রঙ মাখতে।

মঙ্গলবার সকালে সারেঙ্গি বাদন ও শাস্ত্রীয় সংগীতে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর একে একে পরিবেশন করা হয়-গান, আবৃত্তি ও নৃত্য। এতে সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বকুলতলা।

উপস্থিত ছিলেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত আবৃত্তিশিল্পী সৈয়দ হাসান ইমাম, আয়োজক কমিটির যুগ্ম-আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ, উৎসব কমিটির মানজারুল ইসলাম চৌধুরী সুইট ও নাঈম হাসান সুজা প্রমুখ।

বসন্ত উৎসবে আসা শিশু-কিশোর, নারী-পুরুষ, সবার পোশাকেও ছিল বাসন্তী সাজ। বকুলতলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চষে বেড়াচ্ছেন তারা। টিএসসি, হাকিম চত্বর, লাইব্রেরি, অপরাজেয় বাংলা, বিজনেস ফ্যাকাল্টি, শ্যাডো, কার্জন হল, এনেক্স ভবন, শহীদ মিনারসহ পুরো এলাকায় বাসন্তী সাজে দেখা গেছে অধিকাংশকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষেও ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের বাসন্তী সাজে দেখা গেছে।

বসন্ত উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল সাড়ে তিনটা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা, বাহাদুর শাহ পার্ক ও ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে একযোগে চলবে এ অনুষ্ঠান।


এ ক্যটাগরির আরো খবর..