× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ভারত প্রতিনিধি

কাল যে ছিল আজ তিনি প্রয়াত, চলে গেলেন বলিউড গায়ক কেকে

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০২২
মারা গেলেন কেকে

কাল যে ছিল আজ সে আর নেই। গতকাল যিনি মঞ্চ কাপাতেন আজ তিনি প্রয়াত। অনুরাগীরা বিশ্বাসই করতে পারছেন না যে মঞ্চে হান গাইতে গাইতে হঠাৎ করে না ফেরার দেশে চলে গেলেন বলিউড গায়ক কেকে (KK)।

৩১ মে মঙ্গলবার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ‍্যালয়ের অনুষ্ঠানে গান গাইতে যান কৃষ্ণকুমার কুন্নাথ যিনি কেকে নামে জনপ্রিয় ছিলেন।শরীর খারাপ অনুভব করায় হোটেলেও ফিরে যান। বেসরকারি সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা পরীক্ষা করে জানান শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেছেন গায়ক।

তার মৃত্যুর খবরে সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।

কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath) বাংলা, হিন্দি, তামিল,কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন।

১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের জন্য ‘জোশ অফ ইন্ডিয়া’ গান গেয়েছেন তিনি। ১৯৯১ সালে ছোটবেলার ভালোবাসা জ্যোতিকে বিবাহ করেন কেকে। সদ্য প্রয়াত গায়ক কেকের পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথ তাঁর অ্যালবাম ‘হামসফর’-এ একটি গান গেয়েছেন। তাঁর এক কন্যা সন্তানও রয়েছে।

দিল্লির বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর মাস ছয়েকের জন্য মার্কেটিং এক্সিকিউটিভের কাজ করেন কেকে। এর কয়েক বছর পর ১৯৯৪ সালে তিনি মুম্বই পাড়ি দেন বলিউডে কেরিয়ার গড়ার স্বপ্ন চোখে নিয়ে।

বলিউডে কাজের সুযোগ পাওয়ার আগে ১১টি ভাষায় প্রায় সাড়ে তিন হাজার জিঙ্গলস গেয়েছেন কেকে। এ.আর রহমানের হিট গান ‘কাল্লুরি সালে’তে প্রথমবার গান গান কেকে। সেটিই ছিল প্লেব্যাক সিঙ্গার হিসেবে গাওয়া তাঁর প্রথম গান। কেবলমাত্র হিন্দি গানই নয়, কেকে গান গেয়েছেন একাধিক ভাষায়।

কেকের কথা উঠলেই অনুরাগীদের মনে ভেসে ওঠে ‘দিল ইবাদত’, ‘তড়প তড়প’, ‘আঁখো মে তেরি’, ‘জারা সা’, ‘খুদা জানে’, ‘তু যো মিলা’ এবং আরও অনেক অনেক গান। শোকে বিহ্বল বিনোদন জগত। ভাষা হারিয়ে ফেলেছেন অনুরাগীরা। এভাবে গানের অনুষ্ঠানে অসংখ্য শ্রোতাদের আনন্দ দিয়ে তিনি নিজেই যে না ফেরার দেশে চলে যাবেন, তা ভাবতে পারছেন না কেউ।


এ ক্যটাগরির আরো খবর..