× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রী হচ্ছেন শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিএনপির মন্ত্রিসভায় যাচ্ছেন যে ৩ নারী মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হচ্ছেন যারা মন্ত্রীদের শপথে যাচ্ছে না এনসিপি উৎসবমুখর পরিবেশে কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে বিএনপির সভাপতির বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে আটক জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি – সালাহউদ্দিন আহমদ দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই – স্বরাষ্ট্র উপদেষ্টা

বর্তমানে মূল চ্যালেঞ্জ মানসম্মত প্রাথমিক শিক্ষা -গণশিক্ষা প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

    বিদ্যালয় গমনোপযোগী প্রায় সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি করানো সম্ভব হয়েছে। এখন মূল চ্যালেঞ্জ মানসম্মত প্রাথমিক শিক্ষা।  বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

    প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রুম টু রিড বাংলাদেশ আয়োজিত ‘মানসম্মত শিক্ষা অর্জনে প্রাথমিক স্তরে পড়ার দক্ষতা ও অভ্যাস উন্নয়ন’  শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ সাধনের জন্য আগামী বছর থেকে সারা  দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড চালু করা হবে। ইতোমধ্যে পাইলটিং পদ্ধতিতে দেশের ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড চালু করা হয়েছে। তিনি বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য বিজ্ঞান শিক্ষা আবশ্যক। আর বিজ্ঞান শিক্ষার মূল স্তম্ভ গণিত। শিক্ষার্থীদের মাঝে গণিত ভীতি দূর করার জন্যই গণিত অলিম্পিয়াড চালু করা হয়েছে।

    প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোঃ আকরাম আল হোসেন বলেন, শিক্ষার্থীদের বাংলা ও ইরেজি ভাষার দক্ষতা বাড়াতে এবছর সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হয়েছে ওয়ান ডে ওয়ান ওয়ার্ড কর্মসূচি। এর আওতায় শিক্ষার্থীদের প্রতিদিন একটি ইংরেজি ও একটি বাংলা শব্দ শেখানো হচ্ছে ।

    মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফএম মনজুর কাদির বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, স্বাগত বক্তব্য রাখেন রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার। পিআইডি


এ ক্যটাগরির আরো খবর..