× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

বরিশাল মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

পবিত্র ঈদ-উল আযহার তিনদিন আগে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২১ জানুয়ারি মনিরুজ্জামান খান ফারুককে আহবায়ক ও অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদকে সদস্য সচিব করে ৪২ সদস্য বিশিষ্ট মহানগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহবায়ক কমিটি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে। সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। উল্লেখিত বিলুপ্তকৃত কমিটি সমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..